দৈনিক সংবাদ দিগন্ত

নিজের প্রথম সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন রণবীর

বলিউড অভিনেতা রণবীর কাপুর।
বলিউড অভিনেতা রণবীর কাপুর।
ছবি: বলিউড অভিনেতা রণবীর কাপুর।

বলিউডে অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা রণবীর কাপুর। নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছেন তিনি। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তাঁর। এ প্রসঙ্গে রণবীর বলেছেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক।’ ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সহশিল্পী সাই পল্লবীর সঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান রণবীর। অভিনেতা জানান, কয়েক মাস আগে থেকেই প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তবে লেখালেখির অভিজ্ঞতা তাঁকে সৃজনশীল কাজের জটিলতা সম্পর্কে নতুন করে উপলব্ধি করিয়েছে। তাঁর মতে, একটি সৃজনশীল কাজ তৈরি করা বেশ কঠিন। এ অভিজ্ঞতার পর লেখক ও পরিচালকদের প্রতি তাঁর শ্রদ্ধা আরও বেড়েছে পরিচালনায় আসার আগ্রহের কারণ ব্যাখ্যা করে রণবীর বলেন, একটি গল্পকে পর্দায় তুলে ধরতে পরিচালককে অনেক মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হয়। গল্পের পরিকল্পনা থেকে শুরু করে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকার মধ্যেই রয়েছে সৃজনশীল আনন্দ। সেই অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি। প্রথম সিনেমার গল্প বা ধরন এখনো চূড়ান্ত করেননি রণবীর। তবে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং নির্মাতা রাজকুমার হিরানির সিনেমাগুলোর প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। 

আরও পড়ুন,স্বামীর পর্দা ও রূপ রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট

এসব কাজের আবহে অনুপ্রাণিত হয়ে আবেগঘন ও ইতিবাচক বার্তাসমৃদ্ধ পারিবারিক গল্প নির্মাণের ইচ্ছা তাঁর। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পরিচালনার প্রস্তুতির জন্য সময় বের করার পরিকল্পনা রয়েছে এই অভিনেতার। তিনি জানান, বছরে সাধারণত ১০০ থেকে ১২৫ দিন কাজ করেন। চলমান সিনেমাগুলোর কাজ শেষ করেই পরিচালনায় পুরোপুরি মনোযোগ দিতে চান। তাঁর হাতে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিম্যাল ২’ এবং ‘রামায়ণ: পার্ট টু’। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রথম সিনেমার শুটিং শুরু করার লক্ষ্য তাঁর। পরিচালনায় আগ্রহের পেছনে পারিবারিক চলচ্চিত্র-ঐতিহ্যের প্রভাবও রয়েছে। তাঁর বাবা প্রয়াত ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চালে’ সিনেমা পরিচালনা করেছিলেন। কিশোর বয়সে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছিল রণবীরের। পরবর্তী সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। বর্তমানে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। এতে সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’সহ আরও কয়েকটি সিনেমায় দেখা যাবে তাঁকে।

বিষয় : প্রস্তুতি সিনেমা নির্মাণের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নিজের প্রথম সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন রণবীর

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x