ভারতে আলোচিত ২০০ কোটি রুপির চাঁদাবাজি মামলায় সাক্ষী হিসেবে দিল্লির আদালতে জবানবন্দি দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তাঁকে তলব করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজের বক্তব্য দেওয়ার সময় ভারতে অবস্থানের কারণও তুলে ধরেন নোরা। তিনি জানান, টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন। এ সময় চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে জানান তিনি। এর আগে নোরাকে দুই দফায় আদালতে তলব করা হয়েছিল। চলতি মাসের শুরুতে তাঁর আইনজীবী আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এতে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করার পাশাপাশি আদালতের নির্দেশকে গুরুত্ব দেওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি।
আরও পড়ুন,কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে সংগীতপ্রেমীদের আগ্রহ
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে স্বামীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে অর্থ হাতিয়ে নেন সুকেশ ও তাঁর সহযোগীরা। সুকেশ ও তাঁর স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে সম্পূরক অভিযোগপত্রে তাঁকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। পুলিশের দাবি, নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। ২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি বলে এর আগে জানিয়েছিলেন অভিনেত্রী। মরক্কোর পারিবারিক শিকড় থাকলেও নোরা ফাতেহির জন্ম কানাডার কুইবেকের মন্ট্রিয়লে। তিনি কানাডার নাগরিক। কাজের প্রয়োজনে ওয়ার্কিং ভিসায় ভারতে অবস্থান করছেন।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬