দৈনিক সংবাদ দিগন্ত

হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে কী বললেন দিঘী

হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে দিঘী
হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে দিঘী
ছবি: হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে দিঘী

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে বর্তমানে নায়িকা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে দিঘীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। বরং তাকে ঘিরে বিভিন্ন গুঞ্জনকে স্বাভাবিকভাবেই দেখার কথা জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান তুলে ধরেন দিঘী। তিনি জানান, তাকে নিয়ে কে কী বলছে কিংবা কীভাবে গুঞ্জন ছড়াচ্ছে, সেসব নিয়ে খুব একটা মাথা ঘামান না তিনি।

আরও পড়ুন,যৌন নিপীড়নের অভিযোগ তুলে চিকিৎসককে মারধর মামলায় দুই তারকা গ্রেপ্তার

দিঘীর ভাষ্য, শোবিজে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন তৈরি হওয়া স্বাভাবিক। তবে নিজের মুখে কোনো কিছু নিশ্চিত না করা পর্যন্ত সেগুলোকে গুঞ্জন হিসেবেই দেখতে হবে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তাকে নিয়ে গুঞ্জন হয়ে থাকলেও যতক্ষণ পর্যন্ত তিনি নিজে মুখ খুলছেন না, ততক্ষণ সেগুলো গুঞ্জনই থাকবে। তিনি আরও বলেন, একজন মিডিয়া ব্যক্তিত্ব কিংবা শিল্পী হিসেবে ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তাই প্রতিটি গুঞ্জন নিয়ে অতিরিক্ত আলোচনা কিংবা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। দিঘীর মতে, বিনোদন অঙ্গনে কাজ করলে গুঞ্জন থাকবে। এসব বিষয়কে হালকাভাবে এবং স্বাভাবিকভাবে নেওয়াই উচিত।

বিষয় : অভিনেত্রী চলচ্চিত্র গুঞ্জন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে কী বললেন দিঘী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x