কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে মোট ২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ নভেম্বর থেকে ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১৮ জন মাদক সেবনকারী, ৩ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং ৬ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চোর ও ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশের বিভিন্ন দল পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। তারা হলেন আবু তালেব (৪৫), একরামুল হক খোকন (৫২), জয়নাল আবেদীন (৫০), কাদের হোসেন (৪০), আব্দুল্লাহ (২৬), আলী হোসেন (২৮), সোহেল (২৪), সোহেল (৩০), ইমন (২৬), শিবলু চৌধুরী সিফাত (২৬), হেলাল উদ্দিন (৪৫), ইউসুফ (২৫), নাসির উদ্দিন (১৯), হামিদ হোসেন বাপ্পি (২০), রনি (২২), কাইছার উদ্দিন বাবু (২৮), জান্নাত উল্লাহ (২৫) ও মোস্তফা (১৮)।
আরও পড়ুন,গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ ৯ জন গ্রেফতার
এ ছাড়া ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আশরাফুল ইসলাম সাগর (২১), জসিম উদ্দিন (২২) ও বাবুল (২৪) নামের তিনজনকে। তাদের মধ্যে জসিম উদ্দিনের বিরুদ্ধে টেকনাফ থানায় পুলিশ আইনের ৩৪ ধারায় একটি সাধারণ ডায়েরির তথ্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে বিভিন্ন মামলায় আদালতের জারিকৃত পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। তারা হলেন ইকবাল হোসেন, মো. সেলিম রেজা, মোহাম্মদ ওমর হাছান, আনছারুল করিম (৩২), মিজানুর রহমান ও মোহাম্মদ হারুন মিয়া। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ বিশেষ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চলমান কার্যক্রমের অংশ।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬