দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ ৯ জন গ্রেফতার

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান

ছিনতাইকারী, ইয়াবা কারবারি ও ৭ মাদকসেবী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক | মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি গাজীপুর, ৬ নভেম্বর ২০২৬: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিচালিত এ অভিযানে দেশীয় অস্ত্র ও ৬ গ্রাম হেরোইনসহ একজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন,মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে চলো পাল্টাই যুব সংগঠনের উদ্যোগ

 এছাড়া ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও সাতজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

বিষয় : গাজীপুর অভিযান পুলিশ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ ৯ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

ছিনতাইকারী, ইয়াবা কারবারি ও ৭ মাদকসেবী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক | মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি গাজীপুর, ৬ নভেম্বর ২০২৬: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিচালিত এ অভিযানে দেশীয় অস্ত্র ও ৬ গ্রাম হেরোইনসহ একজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন,মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে চলো পাল্টাই যুব সংগঠনের উদ্যোগ

 এছাড়া ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও সাতজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x