দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কোনাবাড়ীতে যুব শক্তি ফাউন্ডেশন প্রথম কার্যদিবস ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

মাদকবিরোধী র‍্যালি
মাদকবিরোধী র‍্যালি
ছবি: মাদকবিরোধী র‍্যালি

গাজীপুরের কোনাবাড়ীতে যুব শক্তি ফাউন্ডেশনের নতুন কার্যালয় উদ্বোধন ও মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের আমবাগ এলাকায় মিতালী ক্লাবসংলগ্ন নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবু সাঈদ। এতে সভাপতিত্ব করেন যুব শক্তি ফাউন্ডেশনের সভাপতি মো. আমির হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মো. রবিউল আলম রবি, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সরকার, গাজীপুর মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম মামুন এবং ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংগঠন সূত্রে জানা যায়, ৭৬ সদস্যবিশিষ্ট যুব শক্তি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ‘যুবকের শক্তি, সমাজের মুক্তি—মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ১০ নম্বর ওয়ার্ডসহ পুরো কোনাবাড়ী এলাকায় সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে সংগঠনটি গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন, কাশিমপুর কারাগারে হত্যা মামলার হাজতির আত্মহত্যা

নতুন কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটির প্রথম কার্যদিবস শুরু হয়। এ উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা, জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন। কর্মসূচিতে যুব শক্তি ফাউন্ডেশনের নেতারা বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা। সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয় : মাদকবিরোধী র‍্যালি কোনাবাড়ী যুব শক্তি ফাউন্ডেশন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কোনাবাড়ীতে যুব শক্তি ফাউন্ডেশন প্রথম কার্যদিবস ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x