দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

প্রবাসীদের সমর্থনে মতবিনিময় সভা ৯ নভেম্বর

মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে চলো পাল্টাই যুব সংগঠনের উদ্যোগ

চলো পাল্টাই যুব সংগঠন
চলো পাল্টাই যুব সংগঠন
ছবি: চলো পাল্টাই যুব সংগঠন

মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে ‘চলো পাল্টাই যুব সংগঠন’-এর উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঘাগটিয়া পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হবে। আয়োজনকে ঘিরে সংগঠনের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে ইতালি, স্পেন ও লন্ডন থেকে ভিডিওবার্তা দিয়েছেন ছয় প্রবাসী। তাঁরা সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সরকারি চাকরিজীবী সুয়েল মিয়া এক ভিডিওবার্তায় বলেন, “চলো পাল্টাই যুব সংগঠন, দিরাই, সুনামগঞ্জের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা। পদ নয়, মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।” ইতালি প্রবাসী খসরুজ্জামান বলেন, “চলো পাল্টাই যুব সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। সংগঠনের পাশে থাকব। মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে আমি সব সময় সংগঠনের পাশে আছি।” তিনি সংগঠনের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইতালি প্রবাসী জুয়েল খান বলেন, হাজার মাইল দূরে থেকেও ‘চলো পাল্টাই যুব সংগঠন’-এর কার্যক্রম তাঁর ভালো লেগেছে। বিশেষ করে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন, টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে ছোট ভাইকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ

স্পেন প্রবাসী রাজু তালুকদার ভিডিওবার্তায় সংগঠনের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এর সামাজিক কার্যক্রমের সফলতা কামনা করেন। লন্ডন প্রবাসী ও দিরাই উপজেলার শুকুরনগর গ্রামের মো. আলমগীর চৌধুরী সংগঠনের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে এমন উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের অভিনন্দন জানান তিনি। অন্যদিকে, লন্ডন প্রবাসী মো. আলমগীর তালুকদারও ভিডিওবার্তায় সংগঠনের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান। সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সংগঠন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনের মূল লক্ষ্য তরুণ সমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। পাশাপাশি মাদক, অনলাইন জুয়া এবং বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা। আয়োজকরা জানান, আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ঘাগটিয়া পয়েন্টে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, সেকেন্ড অফিসার আসাদ নূর, স্থানীয় সাংবাদিক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসীদের সমর্থন ও সহযোগিতা এবং স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও তরুণ সমাজের অংশগ্রহণ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

বিষয় : প্রবাসী অনলাইন জুয়া চলো পাল্টাই যুব সংগঠন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে চলো পাল্টাই যুব সংগঠনের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x