দৈনিক সংবাদ দিগন্ত

আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে দেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন চালিয়েছে, অথচ এখনো ক্ষমা চায়নি কিংবা অনুশোচনা প্রকাশ করেনি, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবং নির্বাচনের আগে হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীন ও দেশের পক্ষে এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হেফাজতের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। একইভাবে ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে দীর্ঘ ১৬-১৭ বছর আন্দোলন করতে হয়েছে। এ সময় আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেক মানুষ শহীদ হয়েছেন। তাঁদের অনেকের পরিচয় ও কবরের সন্ধান এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন, তৃণমূল শক্তিশালী করে নির্বাচনে নামতে চায় এনসিপি

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে তিনিও একজন ছিলেন। এ ছাড়া প্রায় ৭ হাজার মানুষ হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ হামলা-মামলার মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি। পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ইসলামের নাম ব্যবহার করে কিছু দল রাজনীতি করলেও তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা কিংবা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার সুস্পষ্ট অঙ্গীকার নেই। ধর্মের নামে রাজনীতি করে সমাজে বিভেদ সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান। দেশে ধর্মীয় ও সামাজিক বিভেদ নয়, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেম-ওলামা।

বিষয় : রাজনীতি আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x