আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৫৬৮টি ইউনিয়নে কমিটি গঠন এবং দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি। পাশাপাশি ৫০০ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি। নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, প্রার্থী বাছাই ও সাংগঠনিক কর্মপরিকল্পনা সাজাচ্ছেন এনসিপির নেতারা। দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম জানান, নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি পর্যালোচনা এবং নির্বাচনি প্রস্তুতি নিয়ে অঞ্চলভিত্তিক সমন্বয় সভা করা হচ্ছে। এনসিপি সূত্রে জানা গেছে, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দল-সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। ইউনিয়ন কমিটি হবে ৫১ সদস্যের এবং ওয়ার্ড কমিটি ৩১ সদস্যের। নেতৃত্ব নির্বাচনে স্থানীয়ভাবে পরিচিত, জনগ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক ও সুশিক্ষিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সঙ্গে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে এনসিপি। দলটির যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ বলেন, কোনো জোটের অধীনে নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে দলটি।
আরও পড়ুন, ধানমন্ডি হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার উর্মি
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইতোমধ্যে ১০০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। আরও ১০০ জনের নাম বিবেচনাধীন রয়েছে। ঢাকার দুই সিটিসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনেও দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে প্রার্থী বাছাইয়ের বিষয়ে রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, কয়েক ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে অঞ্চলভিত্তিক সমন্বয় সভাও শুরু করেছে দলটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রংপুর বিভাগের চার জেলা নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মুন্সিগঞ্জ ও ফরিদপুরেও মতবিনিময় সভা করেছে দলটি। এনসিপি নেতাদের প্রত্যাশা, তৃণমূলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে দলটি।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬