দৈনিক সংবাদ দিগন্ত

রক্তপাতহীন নির্বাচন চাই’ দলগুলোর প্রতি সিইসির কড়া বার্তা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না—এমন গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সর্দার মো: সাখাওয়াত হোসাইনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সময় নির্ধারণ হয়নি বলেও জানিয়েছেন তিনি।সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বা আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। ফলে মাঠপর্যায়ে উত্তেজনা তৈরি হওয়ার পাশাপাশি নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন কমিশন শুধু একটি ভালো নির্বাচন করতে চায় না, বরং ভবিষ্যতের সব নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়—সেই সংস্কৃতি গড়ে তুলতে চায়।রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বহু সহিংসতা, সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ায় একই পরিবার কিংবা একই এলাকার প্রার্থীদের মধ্যেও বিরোধ দেখা দেয়।তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। একটি আরো পড়ুন , অর্থপাচার মামলায় কঠোর পদক্ষেপ: লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতারঅবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটার—সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।এখন দেখার বিষয়—দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন কতটা নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হয়, আর রাজনৈতিক দলগুলোর অবস্থান নির্বাচনের মাঠকে কতটা প্রভাবিত করে।

রক্তপাতহীন নির্বাচন চাই’ দলগুলোর প্রতি সিইসির কড়া বার্তা