কারাভোগ কিংবা ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। শুক্রবার সকালে কারাগার থেকে মুক্তি উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে এক মাস দুই দিন কারাগারে থাকতে হয়েছে। তবে কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে তাকে দমিয়ে রাখা সম্ভব নয়। যত বাধাই আসুক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।
আরও পড়ুন,গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে: নাহিদ ইসলাম
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সময়ের পরিবর্তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জনগণকে সঙ্গে নিয়ে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী সীমান্তে তাকে স্বাগত জানান জামায়াতের নেতাকর্মীরা। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে কটিয়াদী বাসস্ট্যান্ডের সংবর্ধনা মঞ্চে নিয়ে আসা হয়। কটিয়াদী উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানের মধ্য দিয়ে তাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬