বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশনের মে ২০২৬ আসরে চলচ্চিত্রটির জন্য নির্মাতা আলী জুলফিকার জাহেদী ‘অ্যাওয়ার্ড অব রিকগনিশন’ সম্মাননা লাভ করেছেন। আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি ‘ডিরেকশন’ এবং ‘শর্ট ফিল্ম’ বিভাগে এই স্বীকৃতি অর্জন করেন। প্রতিযোগিতার বিজয়ীদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নির্মাতা হিসেবেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।আরও পড়ুন, যাকে দেখে ক্রাশ খেয়েছিলামমনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন আলী জুলফিকার জাহেদী নিজেই। ‘রক্তছায়া’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রুনা খান, আমান রেজা, নানজেবা তোর্ষা, সঞ্চিতা দত্ত ও আফফান মিতুল। সিনেমাটোগ্রাফি করেছেন কাওসার আহমেদ এবং সম্পাদনায় ছিলেন অনয় সোহাগ।আরও পড়ুন, নয়া গুঞ্জনে কঙ্গনাএর আগে চলচ্চিত্রটি পাকিস্তানে অনুষ্ঠিত পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এও পুরস্কার অর্জন করে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত ও মনোনীত হয়েছে।আরও পড়ুন, তরুণ গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক রহমত আলীনির্মাতা আলী জুলফিকার জাহেদী বলেন, একজন স্বাধীন নির্মাতা হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত আনন্দের। তিনি বলেন, ‘রক্তছায়া’তে মানব মনের অন্ধকার দিক এবং মানসিক দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশন বিশ্বের চলচ্চিত্র, টেলিভিশন ও নতুন মিডিয়ার নির্মাতাদের সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার স্বীকৃতি দিয়ে থাকে।