দৈনিক সংবাদ দিগন্ত

ঈদে ফের জুটি শাকিব সাবিলার

ঈদে ফের  জুটি  শাকিব সাবিলার
সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।মিউজিক্যাল-রোমান্টিক ঘরানার নতুন সিনেমা ‘রকস্টার’-এ তাদের এই জুটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।গত বছর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলার রসায়ন দর্শকদের নজর কাড়লেও এবার ঈদে তারা হাজির হচ্ছেন নতুন গল্প ও ভিন্ন আবহে।সম্প্রতি প্রকাশিত একটি পোস্টারে দেখা যায়, সবুজ প্রকৃতির মাঝে রোমান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন এই জুটি। শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর সেই আবেগঘন দৃশ্যেই ফুটে উঠেছে প্রেমের রসায়ন।

আরো পড়ুন , চিংড়ি প্রিয় পরী

পোস্টারের সঙ্গে থাকা গানের লিরিক— “জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে”—ছবিটিতে সংগীত ও প্রেমের মেলবন্ধনের ইঙ্গিত দিচ্ছে।‘মনপুরা’ ও ‘হাওয়া’র মতো প্রশংসিত সিনেমা প্রযোজনা করা সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’।ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। মালয়েশিয়ায় শুটিং শুরুর পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে চিত্রায়ন।এখন পর্যন্ত অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে এবং আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।সব মিলিয়ে ঈদুল আজহায় শাকিব-সাবিলার এই নতুন জুটি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা ও উত্তেজনা।

বিষয় : চলচ্চিত্র জুটি ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদে ফের জুটি শাকিব সাবিলার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।মিউজিক্যাল-রোমান্টিক ঘরানার নতুন সিনেমা ‘রকস্টার’-এ তাদের এই জুটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।গত বছর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলার রসায়ন দর্শকদের নজর কাড়লেও এবার ঈদে তারা হাজির হচ্ছেন নতুন গল্প ও ভিন্ন আবহে।সম্প্রতি প্রকাশিত একটি পোস্টারে দেখা যায়, সবুজ প্রকৃতির মাঝে রোমান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন এই জুটি। শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর সেই আবেগঘন দৃশ্যেই ফুটে উঠেছে প্রেমের রসায়ন।

আরো পড়ুন , চিংড়ি প্রিয় পরী

পোস্টারের সঙ্গে থাকা গানের লিরিক— “জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে”—ছবিটিতে সংগীত ও প্রেমের মেলবন্ধনের ইঙ্গিত দিচ্ছে।‘মনপুরা’ ও ‘হাওয়া’র মতো প্রশংসিত সিনেমা প্রযোজনা করা সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’।ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। মালয়েশিয়ায় শুটিং শুরুর পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে চিত্রায়ন।এখন পর্যন্ত অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে এবং আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।সব মিলিয়ে ঈদুল আজহায় শাকিব-সাবিলার এই নতুন জুটি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা ও উত্তেজনা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত