দৈনিক সংবাদ দিগন্ত

চিংড়ি প্রিয় পরী

চিংড়ি প্রিয় পরী
ঢালিউড অভিনেত্রী পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।রুপালি পর্দায় খুব একটা না দেখা গেলেও নেটিজেনদের মাঝে নিয়মিতই আলোচনায় থাকেন এই জনপ্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত মুহূর্ত ও অনুভূতি শেয়ার করে প্রায়ই তৈরি করেন কৌতূহল।শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ১৬ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন পরীমনি, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

আরো পড়ুন , ১২ বছর পর ‘হ্যাঁ’ বললেন প্রীতি

ভিডিওতে দেখা যায়, রান্নাঘরে ফুরফুরে মেজাজে চিংড়ি রান্না করছেন তিনি। চোখে চশমা, পরনে কালো হাতাখোলা ড্রেস এবং চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় তাকে দেখা যায়।ভিডিওতে একটি জনপ্রিয় হিন্দি গানের তালে তালে নাচতে নাচতে রান্না করতে দেখা যায় পরীমনিকে।ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— “একজন চিংড়ি প্রিয় পরী হি হি…”ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়, যদিও বেশিরভাগই তার এই প্রাণবন্ত ভঙ্গিমাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

বিষয় : আলোচনা কেন্দ্রবিন্দু অভিনেত্রী প

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চিংড়ি প্রিয় পরী

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ঢালিউড অভিনেত্রী পরীমনি আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।রুপালি পর্দায় খুব একটা না দেখা গেলেও নেটিজেনদের মাঝে নিয়মিতই আলোচনায় থাকেন এই জনপ্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত মুহূর্ত ও অনুভূতি শেয়ার করে প্রায়ই তৈরি করেন কৌতূহল।শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ১৬ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন পরীমনি, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

আরো পড়ুন , ১২ বছর পর ‘হ্যাঁ’ বললেন প্রীতি

ভিডিওতে দেখা যায়, রান্নাঘরে ফুরফুরে মেজাজে চিংড়ি রান্না করছেন তিনি। চোখে চশমা, পরনে কালো হাতাখোলা ড্রেস এবং চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় তাকে দেখা যায়।ভিডিওতে একটি জনপ্রিয় হিন্দি গানের তালে তালে নাচতে নাচতে রান্না করতে দেখা যায় পরীমনিকে।ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— “একজন চিংড়ি প্রিয় পরী হি হি…”ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়, যদিও বেশিরভাগই তার এই প্রাণবন্ত ভঙ্গিমাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত