দৈনিক সংবাদ দিগন্ত

যৌন নিপীড়নের অভিযোগ তুলে চিকিৎসককে মারধর মামলায় দুই তারকা গ্রেপ্তার

বিবিন পেরুমপল্লি ও অতুল্য চন্দ্র
বিবিন পেরুমপল্লি ও অতুল্য চন্দ্র
ছবি: বিবিন পেরুমপল্লি ও অতুল্য চন্দ্র

ভারতের কেরালা রাজ্যের কোচিতে এক চিকিৎসককে মারধর, আটকে রাখা এবং প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মালয়ালম সিনেমার অভিনেতা বিবিন পেরুমপল্লি ও অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁদের গ্রেপ্তারের তথ্য জানায় কোচি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী এক চিকিৎসকের অভিযোগ, অতুল্য চন্দ্র ফোন করে তাঁর এক আত্মীয় অসুস্থ বলে জানান এবং জরুরি চিকিৎসার জন্য তাঁকে সেখানে যেতে অনুরোধ করেন। আগে থেকে পরিচিত হওয়ায় চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছান। সেখানে গিয়ে তিনি প্রায় ১২ জনকে দেখতে পান। অভিযোগ অনুযায়ী, তাঁকে ঘিরে ধরে মাদক প্রয়োগ করে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন উপস্থিত ব্যক্তিরা। একপর্যায়ে তাঁকে আটকে রেখে মারধর করা হয়। চিকিৎসকের অভিযোগ, বিবিন পেরুমপল্লি প্রথমে তাঁর মুখে আঘাত করেন। পরে অন্যরাও মারধরে অংশ নেন। এ সময় অতুল্য চন্দ্র তাঁকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন, পুরোনো স্মৃতিতে নস্টালজিক কীর্তি সুরেশ

  এ ছাড়া চিকিৎসকের দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি ও ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে নেওয়া হয়। এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার রুপি। পরে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে তিনি কোচির কদাভানথ্রা থানায় অভিযোগ করেন। এ ঘটনায় মোট ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় বিবিন পেরুমপল্লিকে এক নম্বর এবং অতুল্য চন্দ্রকে তিন নম্বর আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা, মারধর, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও ডাকাতিসহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অ্যাপার্টমেন্টে নেওয়া হয়েছিল কি না, তা-সহ বিভিন্ন বিষয় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিবিন পেরুমপল্লি অভিনেতা ও প্রযোজক। গত বছর মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১ চন্দ্র’-তে পুলিশের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অন্যদিকে অতুল্য চন্দ্র মালয়ালমসহ দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বিষয় : অভিযোগ মারধর যৌন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগ তুলে চিকিৎসককে মারধর মামলায় দুই তারকা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x