দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশের জীবনের স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ। প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে একাদশ শ্রেণির পরীক্ষাও ফাঁকি দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কুলজীবনের সেই মজার স্মৃতি তুলে ধরেছেন অভিনেত্রী। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আক্কা’র প্রচারে ব্যস্ত কীর্তি। সিরিজটির প্রচার উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার ঘটনা স্মরণ করেন তিনি। প্রথমে অ্যাটলির জন্মদিনের অনুষ্ঠানের কথা বললেও পরে মনে পড়ে আরও পুরোনো একটি অভিজ্ঞতার কথা। কীর্তি জানান, একাদশ শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুকে সঙ্গে নিয়ে শাহরুখের ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন, সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো
এ জন্য পরীক্ষাও ফাঁকি দিয়েছিলেন। তাঁর বড় বোন শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিচালক প্রিয়দর্শনের সহকারী হিসেবে প্রায় সাত-আট বছর কাজ করেছিলেন। বোনের সেই সূত্র ধরেই শুটিং সেটে যাওয়ার সুযোগ পান কীর্তি। অভিনেত্রী বলেন, একাদশ শ্রেণিতে পড়ার সময়ই শাহরুখের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। এক বন্ধুকে নিয়ে পরীক্ষা না দিয়ে তাঁরা শুটিং সেটে চলে গিয়েছিলেন। সেই সাক্ষাতের স্মৃতি এখনো যত্ন করে রেখেছেন কীর্তি। শাহরুখের সঙ্গে তোলা একটি ছবিও তাঁর সংগ্রহে রয়েছে। তবে ছবিতে নিজের পোশাক ও সাজসজ্জা নিয়ে কিছুটা অস্বস্তির কথা জানিয়েছেন তিনি। পুরোনো সালোয়ার ও কপালে বড় টিপ পরা অবস্থায় ছবিটি তোলা হয়েছিল বলে জানান অভিনেত্রী। তাই ছবিটি আবার দেখাতে চান না তিনি। কীর্তির ভাষায়, সেই সময়গুলো ছিল সত্যিই সুন্দর। স্কুলজীবনের ছোট্ট দুষ্টুমি আর প্রিয় তারকার সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি আজও তাঁর কাছে বিশেষ হয়ে আছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬