দৈনিক সংবাদ দিগন্ত

বয়সে ২৬ বছরের ছোট অঙ্কিতা, সম্পর্ক নিয়ে যা বললেন মিলিন্দ

অঙ্কিতা ও মিলিন্দ
অঙ্কিতা ও মিলিন্দ
ছবি: অঙ্কিতা ও মিলিন্দ

বলিউড অভিনেতা ও মডেল মিলিন্দ সোমনের সঙ্গে স্ত্রী অঙ্কিতা কনওয়ারের বয়সের ব্যবধান ২৬ বছর। ২০১৮ সালে বিয়ের পর থেকেই এ বয়সের পার্থক্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন এই দম্পতি। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মিলিন্দ। জানিয়েছেন, নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত না হলেও শুরুতে অঙ্কিতার মনে এর প্রভাব পড়েছিল। গত ৪ নভেম্বর ৬১ বছরে পা দিয়েছেন মিলিন্দ। জন্মদিনকে ঘিরে আবারও আলোচনায় এসেছে তাঁদের বয়সের ব্যবধান এবং এ নিয়ে অনলাইন ট্রলের অভিজ্ঞতা। জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলিন্দ বলেন, তাঁদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হলেও সেগুলো তাঁকে তেমন প্রভাবিত করেনি। তবে অঙ্কিতার জন্য বিষয়টি শুরুতে সহজ ছিল না। কারণ, এ ধরনের পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা তাঁর তুলনামূলক কম ছিল। মিলিন্দের ভাষ্য, তিনি অঙ্কিতাকে বুঝিয়েছিলেন, যারা তাঁদের নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন, তাঁরা কেউই তাঁদের ব্যক্তিগতভাবে চেনেন না।

আরও পড়ুন,আদালতে জামিন নিতে গিয়ে সাংবাদিকের সঙ্গে বিরোধে পরীমনি

 এসব মন্তব্য মূলত মন্তব্যকারীদের নিজস্ব মতামত। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে আলোচনার পর অঙ্কিতা পরিস্থিতি বুঝতে পারেন এবং ধীরে ধীরে নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেন। স্ত্রীর মানসিক দৃঢ়তার প্রশংসা করে মিলিন্দ বলেন, তাঁদের সম্পর্কের গভীরতাও বাইরের সমালোচনা সামলে উঠতে সহায়তা করেছে। অন্যের অনুমোদনের জন্য তাঁরা সম্পর্ক টিকিয়ে রাখেননি। বরং সময়ের সঙ্গে মানুষ তাঁদের সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করছে এ বিষয়টি তাঁদের ভালো লাগে। বয়সের ব্যবধানের পাশাপাশি দুজনের বেড়ে ওঠা ও সাংস্কৃতিক পরিচয়েও পার্থক্য রয়েছে। মিলিন্দ মহারাষ্ট্রের এবং অঙ্কিতা আসামের। ভাষা, খাবারের অভ্যাস ও পারিবারিক পরিবেশ ভিন্ন হলেও পারস্পরিক বোঝাপড়া তাঁদের সম্পর্ককে দৃঢ় করেছে বলে জানান অভিনেতা।চেন্নাইয়ের একটি হোটেলে তাঁদের পরিচয় হয়। অঙ্কিতা তখন বিমানসেবিকা হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের ২২ এপ্রিল বিয়ে করেন তাঁরা। বিয়ের সময় মিলিন্দের বয়স ছিল ৫২ এবং অঙ্কিতার ২৬ বছর।

বিষয় : সম্পর্ক অঙ্কিতা মিলিন্দ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বয়সে ২৬ বছরের ছোট অঙ্কিতা, সম্পর্ক নিয়ে যা বললেন মিলিন্দ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x