জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গতকাল তাঁর বিরুদ্ধে জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এরপর প্রথম আলোর সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, ‘কালকে যাব কোর্টে, যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে।’ দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে গিয়ে নিজের কাজ ও পারিবারিক জীবনে চাপ তৈরি হচ্ছে বলেও জানান এই অভিনেত্রী। পাঁচ বছর ধরে বিভিন্ন মামলায় আদালতে যাতায়াতের অভিজ্ঞতা তুলে ধরে পরীমনি প্রশ্ন রাখেন, ‘এটা কি সারা জীবন চলবে?’
আরও পড়ুন,পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
জানা গেছে, গতকাল ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হননি পরীমনি। তাঁর পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। এরপর আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এদিকে পরীমনি জানিয়েছেন, আদালতের আদেশের পর তিনি আজ আদালতে যাবেন।
বিষয় : চিত্রনায়িকা পরীমনি

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬