দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘ধর্মন’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। নতুন এ সিনেমায় তাঁর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী শ্রীলীলা। দুই তারকার বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর হওয়ায় ছবিটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনীকান্ত ও এই পরিচালক। একই সিনেমায় প্রথমবার পর্দা ভাগাভাগি করবেন রজনীকান্ত ও শ্রীলীলা। শ্রীলীলাকে সিনেমাটিতে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ভিডিওতে ছবিতে তাঁর উপস্থিতির আভাস দেওয়া হয়েছে। রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। সিনেমাটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছে।
আরও পড়ুন,পাঁচ বছর ধরে আদালতে যাতায়াত আর কতদিন: পরীমনি
প্রাথমিকভাবে জানা গেছে, তাঁকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে। তবে চরিত্রটির পরিচয় দিতে নির্মাতারা ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ ব্যবহার করেছেন, যার অর্থ ‘খারাপ মানুষ’। এতে চরিত্রটির মধ্যে নেতিবাচক বৈশিষ্ট্য থাকার সম্ভাবনাও তৈরি হয়েছে। এদিকে দক্ষিণী চলচ্চিত্রে শ্রীলীলার ব্যস্ততা বাড়ছে। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ধনুষ ও মমুটী অভিনীত আসন্ন ‘ওম’ সিনেমায় ধনুষের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ‘ধর্মন’ সিনেমার সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে রজনীকান্তের ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন তিনি। সিনেমাটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ধর্মন’।
বিষয় : নতুন কৌতূহল রজনীকান্তের

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬