দৈনিক সংবাদ দিগন্ত

চুমু ও টাইম লুপের গল্পে নতুন সিনেমা

চুমু ও টাইম লুপের গল্পে নতুন সিনেমা
ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সন সুক-কু ও পার্ক বো-

প্রতিদিন অন্তত একবার চুমু খেতেই হবে। অন্যথায় পরদিনে পা রাখা যাবে না। এমন ব্যতিক্রমী শর্ত ও সময়ের চক্রে আটকে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘কিস ফর টুমরো’। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় দুই অভিনেতা সন সুক-কু ও পার্ক বো-ইয়ং। সোমবার (২ নভেম্বর) ছবিটির পরিবেশক নেক্সট এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড জানিয়েছে, পরিচালক কাং হিয়ং-চলের সিনেমাটির শুটিং শুরু হয়েছে গত শনিবার। ছবির গল্পে দেখা যাবে, এক দম্পতি প্রতিদিন অন্তত একবার চুমু না খেলে পরদিনে যেতে পারেন না। একবার ছুটি কাটাতে ক্রুজ জাহাজে গিয়ে তাঁরা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর শুরু হয় দুজনের পরস্পরকে খুঁজে পাওয়ার চেষ্টা। 

আরও পড়ুন,হুমায়ূন আহমেদের হাত ধরেই বড় পর্দায় মিমের অভিষেক

এভাবেই গল্পে যুক্ত হয় টাইম লুপ বা সময়ের চক্রে আটকে থাকার রহস্যময় ঘটনা। সন সুক-কুকে সর্বশেষ ২০২৪ সালে ‘ট্রল ফ্যাক্টরি’ সিনেমায় দেখা গেছে। ২০২৫ সালে ডিজনি প্লাসের সিরিজ ‘নাইন পাজলস’-এও অভিনয় করেন তিনি। অন্যদিকে পার্ক বো-ইয়ং সর্বশেষ বড় পর্দায় অভিনয় করেন ২০২৩ সালের ‘কংক্রিট ইউটোপিয়া’ সিনেমায়। ২০২৫ সালে টিভিএনের সিরিজ ‘আওয়ার আনরিটেন সিউল’-এ অভিনয় করেন তিনি। ‘কিস ফর টুমরো’ তাঁদের একসঙ্গে প্রথম কাজ। পরিচালক কাং হিয়ং-চলের সঙ্গে পার্ক বো-ইয়ংয়ের এর আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০০৮ সালে পরিচালকের ‘স্ক্যান্ডাল মেকার্স’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তাঁরা। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি সিঙ্গাপুর ও থাইল্যান্ডেও সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে। তবে ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

চুমু ও টাইম লুপের গল্পে নতুন সিনেমা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
চুমু ও টাইম লুপের গল্পে নতুন সিনেমা
0:00 0:00
1.0x