ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। বিয়ে, সংসার কিংবা জীবনের বিশেষ মানুষদের নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেন না তিনি। এ কারণে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলও কম নয়। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে কুসুম শিকদার বলেন, তিনি ভালো আছেন, স্বাধীনভাবে নিজের জীবন উপভোগ করছেন। যারা বারবার তার বিয়ে নিয়ে জানতে চান, তাদের উদ্দেশে তিনি নিজের বয়স ও জীবন সম্পর্কে আরও জানার পরামর্শ দেন। অভিনেত্রী জানান, পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে চান তিনি। তার কাছের মানুষদের অযাচিত আলোচনা ও প্রচারের বাইরে রাখতেই ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কথা বলেন না।
আরও পড়ুন,বোমা হামলার হুমকিতে সতর্ক মুম্বাই পুলিশ
তার ভাষায়, পরিচিত মুখ হওয়ার কারণে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে কাছের মানুষদের নিয়েও যেন অপ্রয়োজনীয় কথা না হয়, সেটিই তিনি চান। নিজের ভালো থাকার প্রসঙ্গে কুসুম বলেন, জীবনে বাবাসহ কয়েকজন পুরুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিই তার ভালোবাসার মানুষ এবং সবচেয়ে কাছের। নেতিবাচক মানুষ ও পরিস্থিতি এড়িয়ে চলার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, যারা মানসিক চাপ তৈরি করতে পারে, তাদের থেকে দূরত্ব বজায় রাখেন। নতুন কারও সঙ্গে পরিচয়ের ক্ষেত্রেও ধীরে ধীরে তার আচরণ বোঝার চেষ্টা করেন। এমনকি যেসব আড্ডা বা অনুষ্ঠানে অযাচিত প্রশ্নের মুখোমুখি হতে হয়, সেগুলোও এড়িয়ে চলেন। কুসুম শিকদারের মতে, নিজের মানসিক স্বস্তি ও ব্যক্তিগত পরিসর রক্ষায় সচেতন থাকা জরুরি। তাই কাজের জগতে পরিচিত মুখ হলেও ব্যক্তিগত জীবন নিজের মতো করেই উপভোগ করতে চান তিনি।
বিষয় : ব্যক্তিজীবন পেশা আলাদা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬