সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ড্রোন ব্যবহার করে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এতে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন, ১ হাজার ৩০০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা ছিল ২০ বছরের নাতালিয়ার
এ ছাড়া সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও জানান ইয়াহিয়া সারি। ওই হামলাতেও সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে হুতিদের সামরিক শাখা। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয় : সৌদি আরব বিমানঘাঁটি

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬