দৈনিক সংবাদ দিগন্ত

জনগণের স্বার্থে সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদের

নাহিদ ইসলাম

শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবেই শ্রমিকদের আন্দোলনের এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না। জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখা আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তার দায় সরকারকেই নিতে হবে। এটি সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা। তাঁর অভিযোগ, সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা সংস্থার শক্তি ব্যবহার করছে। অথচ দেশের শত্রু এবং জনগণকে হত্যার পর ভারতে পালিয়ে থাকা ব্যক্তিদের বিষয়ে সরকারপ্রধানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য জাতির সামনে প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন, জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রায় ৫০০টি আন্দোলন মোকাবিলা করেছে। জনগণের আস্থা অর্জন করতে পারলেই কেবল আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা নেই বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারের অঙ্গীকারও ভঙ্গ করেছে। এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, গত সোমবার আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলাবাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। নতুন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নাহিদ ইসলাম বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজপথেই সরকারের কর্মকাণ্ডের জবাব দিতে হবে। সভায় এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জনগণের স্বার্থে সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদের

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x