দৈনিক সংবাদ দিগন্ত

বিমানবন্দর ঘটনায় করা মামলায় জামিন, মুক্ত আখতারুজ্জামান

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার মুক্তির খবর পেয়ে শুভেচ্ছা জানাতে কারাফটকে জড়ো হন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে আসার পর তারা আখতারুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরিবারের সদস্যদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। লাগেজ সংগ্রহের সময় ট্রলির সংকট ও জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বাক্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

আরও পড়ুন,গ্যাসের দাম নিয়ে সরকারের সমালোচনায় নাসীরুদ্দীন

এ ঘটনায় সরকারি কাজে বাধা ও বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। মামলার পরদিন ২ অক্টোবর রাজধানীর সেনানিবাস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ড শেষে ৪ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দায়রা আদালতেও জামিন না পেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার জামিনে মুক্তির পর কারাফটকে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। তবে মুক্তির সময় উপস্থিত নেতাদের বক্তব্য কিংবা আখতারুজ্জামানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : মুক্ত জামিন আখতারুজ্জামান

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিমানবন্দর ঘটনায় করা মামলায় জামিন, মুক্ত আখতারুজ্জামান

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x