দৈনিক সংবাদ দিগন্ত

এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছেন এই স্কোয়াডে। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের আসর। টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই প্রতিযোগিতাকে।

আরও পড়ুন, ইডেন পার্কে ম্যাচের আগেই কিউই শিবিরে দুঃসংবাদ

বাংলাদেশ ‘এ’ দলের ঘোষিত ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব। এই দল নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভালো করার প্রত্যাশা করছে বাংলাদেশ। বিশেষ করে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত স্কোয়াডটি টুর্নামেন্টে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

বিষয় : এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x