দৈনিক সংবাদ দিগন্ত

জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান

জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় মেজর (অব.) আখতারুজ্জামান যেভাবে লড়াই করেছেন, জামায়াতে ইসলামীও একইভাবে আন্দোলন চালিয়ে যাবে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মেজর (অব.) আখতারুজ্জামানের কারামুক্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যেকটি অধিকার আদায়ের জন্য তাঁরা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। যত দিন পর্যন্ত জনগণের অধিকার জনগণের হাতে ফিরে না আসবে, তত দিন এ লড়াই অব্যাহত থাকবে। মেজর (অব.) আখতারুজ্জামানের সাহসিকতার প্রশংসা করে জামায়াত আমির বলেন, তাঁর সহকর্মী প্রমাণ করেছেন, তাঁরা কোনো রক্তচক্ষুকে ভয় পান না। তাঁদের ভয় শুধু মহান আল্লাহকে। এই সাহসিকতা সবার মধ্যে থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন,রিমান্ডে চোখ বাঁধার অভিযোগ জামায়াত নেতার

বিরোধী দলকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করতে বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিরোধী দলকে মোকাবিলায় যাদের ব্যবহার করার চেষ্টা হচ্ছে, একসময় তারাই পালিয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। গত ১ নভেম্বর হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। পরে মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তাঁর কারামুক্তিকে কেন্দ্র করেই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিষয় : ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x