দৈনিক সংবাদ দিগন্ত

ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধ করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলকে প্রতিবছর দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের মার্কিন আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ সালের শেষ নাগাদ এ সহায়তা বন্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক মাস আগেই সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ ঘোষণা দেন। তাঁর দাবি, ইসরায়েল বর্তমানে অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী। ফলে দেশটির আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্ষিক আর্থিক সহায়তা নেওয়ার প্রয়োজন নেই। ট্রাম্পের এ ঘোষণার পেছনে কূটনৈতিক ও অর্থনৈতিক কারণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি ডেমোক্র্যাটদের রাজনৈতিক সমালোচনার অন্যতম ইস্যু হয়ে উঠেছে। বিশেষ করে মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তার কঠোর সমালোচনা করে আসছেন। তাঁর নির্বাচনি প্রচারেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন, সৌদির আভা বিমানবন্দর ও খামিস মুশাইত ঘাঁটিতে হামলার দাবি হুতিদের

ট্রাম্পের আশঙ্কা, ইসরায়েলকে প্রতিবছর বিপুল অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি ডেমোক্র্যাটরা নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই সহায়তা বন্ধের ঘোষণা দিয়ে এ ধরনের রাজনৈতিক সমালোচনার সুযোগ কমাতে চাইছেন তিনি। এ ছাড়া ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ম্যাগা আন্দোলনের সমর্থকদের একটি অংশও বিদেশি রাষ্ট্রকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছে। তাদের মতে, মার্কিন করদাতাদের অর্থ দেশের অভ্যন্তরীণ উন্নয়ন ও নাগরিকদের প্রয়োজন পূরণে ব্যয় করা উচিত। ট্রাম্পও সহায়তা বন্ধের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থ দেশের মানুষের কল্যাণে ব্যয় করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তবে ঘোষণাটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতায় কী ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

বিষয় : ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধ করছেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x