ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যেই সেখানে অভিযান পরিচালনা করতে সক্ষম। সোমবার (২ নভেম্বর) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর পর এবার পিকঅ্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনায় আসতে পারে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পিকঅ্যাক্স মাউন্টেনে অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো বিষয় নয়। প্রয়োজনে এক ঘণ্টার মধ্যেই সেখানে সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব। ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং সন্ত্রাসবাদে সমর্থন দিয়ে আসছে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে দাবি করেন ট্রাম্প।
আরও পড়ুন,যুদ্ধের অর্থনীতি: লাভ কোম্পানির, লোকসান জনগণের
তবে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে সরাসরি যুদ্ধ হিসেবে অভিহিত করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট। তিনি এটিকে ‘খুবই সীমিত সংঘাত’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, ইতোমধ্যে ইরানের ওপর বড় ধরনের সামরিক আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। এদিকে, সোমবার হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে সীমিত পরিসরে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, মার্কিন বিমানের ওপর সম্ভাব্য হুমকি মোকাবিলায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ হামলা চালানো হয়। অন্যদিকে, কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম। একই সময়ে হরমুজ প্রণালির কাছে পৃথক অভিযানে একটি উন্নত মার্কিন ড্রোন ভূপাতিত এবং আরও দুটি ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ট্রাম্পের সর্বশেষ বক্তব্য এবং পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিষয় : ইরান ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬