দৈনিক সংবাদ দিগন্ত

ওমান উপকূলে ট্যাঙ্কারে হামলা আহত ১৩ নাবিক উদ্ধার

ওমান উপকূলে হামলার শিকার হয়েছে ভারতের পতাকাবাহী একটি ট্যাঙ্কার। এ ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৩ জন ক্রু সদস্যকে। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য জানান। তিনি বলেন, হামলার সময় এমএসভি আল ইউসুফি নামের ট্যাঙ্কারটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৩ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে ওমানি কোস্ট গার্ড। তবে দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন গুজরাটের বাসিন্দা গন্ধর নহিম আজিজ। 

আরও পড়ুন,জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান মন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সর্বানন্দ সোনোয়াল উদ্ধার অভিযানের তথ্য তুলে ধরেন এবং নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মার্চেন্ট শিপিং খাতে নাবিক সরবরাহকারী বৃহত্তম দেশগুলোর অন্যতম ভারত। ২০২৫ সালে দেশটিতে সক্রিয় নাবিকের সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজারের বেশি। এদিকে ট্যাঙ্কারটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : উদ্ধার আহত ১৩ নাবিক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ওমান উপকূলে ট্যাঙ্কারে হামলা আহত ১৩ নাবিক উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ওমান উপকূলে হামলার শিকার হয়েছে ভারতের পতাকাবাহী একটি ট্যাঙ্কার। এ ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৩ জন ক্রু সদস্যকে। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য জানান। তিনি বলেন, হামলার সময় এমএসভি আল ইউসুফি নামের ট্যাঙ্কারটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৩ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে ওমানি কোস্ট গার্ড। তবে দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন গুজরাটের বাসিন্দা গন্ধর নহিম আজিজ। 

আরও পড়ুন,জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান মন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সর্বানন্দ সোনোয়াল উদ্ধার অভিযানের তথ্য তুলে ধরেন এবং নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মার্চেন্ট শিপিং খাতে নাবিক সরবরাহকারী বৃহত্তম দেশগুলোর অন্যতম ভারত। ২০২৫ সালে দেশটিতে সক্রিয় নাবিকের সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজারের বেশি। এদিকে ট্যাঙ্কারটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x