দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৬ উদযাপন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান চাওয়া হলেও আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দের অনুমোদন দিয়েছেন সরকারপ্রধান। গত সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তিন কোটি টাকা অনুদানের বিষয়ে অনুমোদন দেন। আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন করা হবে। এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

আরও পড়ুন, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুসহ তিন মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ আর্থিক সহায়তা চাওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে চলতি বছর বড়দিন উদযাপনের জন্য দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবিত অর্থ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দেওয়ার অনুমোদন চাওয়া হয়। তবে প্রস্তাব পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন। ফলে আবেদনের তুলনায় অতিরিক্ত এক কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয় : বড়দিন প্রধানমন্ত্রী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x