দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ মাউশির

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির তাৎপর্য শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

আরও পড়ুন,কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার যোগ্যতায় পরিবর্তন

এ ছাড়া মাউশির অন্য একটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২০২৬ সালে দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না। এদিকে, দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি পালনের নির্দেশ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের সেদিন প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠান মাউশি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ মাউশির

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x