জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সভাপতি হতে আর স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক নয়; স্নাতক ডিগ্রি থাকলেই কাউকে এ পদে মনোনয়ন দেওয়া যাবে। রোববার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা হয়েছে। ২০২৫ সালের ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনে স্নাতকোত্তর ডিগ্রির যে শর্ত ছিল, তা পরিবর্তন করে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন,ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
তবে একজন ব্যক্তির একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হওয়ার ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা বহাল রাখা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুটির বেশি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলের ফলে অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটিতে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হলো।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন