দৈনিক সংবাদ দিগন্ত

সংসদের নারী আসনে এলিজা জামানের মনোনয়ন চূড়ান্ত

এলিজা জামানের মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার ২ নভেম্বর সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৬ অক্টোবর বিকেল চারটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। 

আরও পড়ুন,পল্লীবিদ্যুৎ-মৌচাকে শ্রমিক বিক্ষোভ, মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনী

পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার ১ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। এ অবস্থায় জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা ১ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হয়। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বিষয় : সংসদ নারী মনোনয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সংসদের নারী আসনে এলিজা জামানের মনোনয়ন চূড়ান্ত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x