দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে নাশকতার ও নৈরাজ্য সৃষ্টি কারীদের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে অবৈধ নারী বাণিজ্য: মূল হোতা 'মিজান ভাই' চক্রের সিন্ডিকেট সক্রিয়

এ দেশ রাজাকারের নয়, বীর মুক্তিযোদ্ধাদের’ সাতক্ষীরায় প্রতিবাদে উত্তাল মুক্তিযোদ্ধারা

গাজীপুরের নাওজোর-কড্ডায় পুলিশের গাড়িতে আগুন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা

দক্ষতা ও আত্মকর্মসংস্থানে যুবকদের গুরুত্বারোপ

জেলা গোয়েন্দার অভিযানে ভারতীয় নাসির বিড়ি সিএনজি সহ আটক ১

গাজীপুরে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ফুটপাত দখলমুক্ত ও হকার পুনর্বাসন: প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ফুটপাত দখলমুক্ত ও হকার পুনর্বাসন: প্রয়োজন সমন্বিত উদ্যোগ

পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে অবৈধ নারী বাণিজ্য: মূল হোতা 'মিজান ভাই' চক্রের সিন্ডিকেট সক্রিয়

পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে অবৈধ নারী বাণিজ্য: মূল হোতা 'মিজান ভাই' চক্রের সিন্ডিকেট সক্রিয়

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ও এর আশেপাশের এলাকায় চায়ের দোকানের আড়ালে দীর্ঘ সময় ধরে চলছে অসামাজিক কার্যক্রম এবং নারী পাচার বা সরবরাহকারী চক্রের রমরমা ব্যবসা। এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছেন মিজান উদ্দিন (যিনি ‘মিজান ভাই’ নামে পরিচিত)। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি পতেঙ্গা এলাকায় এই অবৈধ সাম্রাজ্য পরিচালনা করে আসছেন বলে অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চায়ের দোকানের আড়ালে অবৈধ কারবার অনুসন্ধানে জানা যায়, পতেঙ্গার একটি ব্যস্ত ও প্রধান পয়েন্টে মিজানের একটি সাধারণ চায়ের দোকান রয়েছে। আপাতদৃষ্টিতে এটি চা-সিগারেটের দোকান হলেও, এর অন্তরালে এটি অবৈধ নারী সরবরাহ চক্রের মূল ট্রানজিট পয়েন্ট বা আডডা হিসেবে ব্যবহৃত হয়। সৈকতে ঘুরতে আসা কিংবা পতেঙ্গায় আগত বিভিন্ন বয়সের ও পেশার সাধারণ মানুষকে টার্গেট করে এই চক্রটি। দোকানের আড়ালে আসা খদ্দেরদের চাহিদা অনুযায়ী পতেঙ্গার বিভিন্ন আবাসিক হোটেল এবং স্থানীয় বিভিন্ন বাসাবাড়িতে অনৈতিক কাজের উদ্দেশ্যে নারী সরবরাহ করে থাকে মিজান ও তার সহযোগীরা। নুসন্ধানী ভিডিও ও দরকষাকষির চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানী টিমের হাতে আসা একটি গোপন ভিডিওর তথ্যানুযায়ী, ছদ্মবেশে এক সংবাদকর্মী মিজানের দোকানে গিয়ে নারীর বিষয়ে কথা বললে সে সরাসরি এই অবৈধ ব্যবসার প্রস্তাব স্বীকার করে।

আরও পড়ুন,এ দেশ রাজাকারের নয়, বীর মুক্তিযোদ্ধাদের’ সাতক্ষীরায় প্রতিবাদে উত্তাল মুক্তিযোদ্ধারা

দরকষাকষির একপর্যায়ে মিজান জানায়, একজন নারীকে এক রাতের জন্য নিতে হলে ৪,০০০ (চার হাজার) টাকা পরিশোধ করতে হবে। এভাবে নানা অসামাজিক ও আপত্তিকর কথাবার্তা বলার পর, প্রতিবেদককে একটি চা খাইয়ে ১০০ টাকা বিল রেখে সেখান থেকে বিদায় নেয় সে। নোয়াখালীর সিন্ডিকেট ও অবৈধ সাম্রাজ্য স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের দেশের বাড়ি নোয়াখালী জেলায়। নোয়াখালীর আরও বেশ কিছু লোকজনকে নিয়ে পতেঙ্গা এলাকায় সে গড়ে তুলেছে একটি শক্তিশালী ও বিশাল অপরাধ চক্র বা সিন্ডিকেট। দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে এই অবৈধ কারবার চালিয়ে আসছে। অভিযুক্তের বক্তব্য এ বিষয়ে অভিযুক্ত মিজান ভাইয়ের সাথে মুঠোফোনে সংবাদকর্মী পরিচয়ে তার আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাওয়া হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, "আমার বিরুদ্ধে এগুলো একটি ষড়যন্ত্র, আমি এই ব্যবসার সাথে কোনোভাবেই জড়িত নই।" তবে কথোপকথনের একপর্যায়ে তিনি প্রতিবেদককে পতেঙ্গা সমুদ্র সৈকতে তার দোকানে গিয়ে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং বিষয়টি নিয়ে সামনাসামনি কথা বলার প্রস্তাব দেন। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের দাবি, পতেঙ্গার মতো একটি জনপ্রিয় পর্যটন স্পটে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। দ্রুত এই চক্রের মূল হোতা মিজান ও তার সহযোগীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে অবৈধ নারী বাণিজ্য: মূল হোতা 'মিজান ভাই' চক্রের সিন্ডিকেট সক্রিয়

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x