দৈনিক সংবাদ দিগন্ত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৫৪৮ শিশু। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৫০, সিলেটে ১৪৫, খুলনায় ১২৫, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন,মাঠ নিজেদের কাছে ফেরত চান শেকৃবি শিক্ষার্থীরা

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ শিশু। এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫। তাদের মধ্যে ২৩ হাজার ৯৯১ শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান শিশুদের মধ্যে হাম ও হামসদৃশ উপসর্গের বিস্তার নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির চিত্র তুলে ধরছে।

বিষয় : স্বাস্থ্য অধিদপ্তর হামের উপসর্গ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x