দৈনিক সংবাদ দিগন্ত

বলিউডের বাদশাহর সম্পদের উৎস কোথায়

বলিউডের বাদশাহর সম্পদের উৎস কোথায়
গৌরী ও শাহরুখ খান

টেলিভিশনের পর্দা থেকে চলচ্চিত্র, প্রযোজনা, ভিএফএক্স, ক্রিকেট, বিজ্ঞাপন ও নানা ব্যবসায়িক বিনিয়োগ—তিন দশকের বেশি সময় ধরে একের পর এক উদ্যোগের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর হিসাব অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৬০০ কোটি টাকা। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্ম শাহরুখের। থিয়েটার ও টেলিভিশনে কাজের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন তিনি। ১৯৯১ সালে মুম্বাইয়ে পাড়ি জমানোর পর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান। এরপর ‘বাজিগর’, ‘ডর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি অর্জন করেন। তবে শুধু অভিনয়ের পারিশ্রমিকের ওপর নির্ভর করেননি শাহরুখ। সিনেমার লাভের অংশীদার হওয়ার পাশাপাশি প্রযোজনা ও পরিবেশনা ব্যবসায় যুক্ত হন। ১৯৯৯ সালে জুহি চাওলা ও পরিচালক আজিজ মির্জার সঙ্গে গড়ে তোলেন ড্রিমজ আনলিমিটেড। প্রতিষ্ঠানটির প্রথম দিকের সিনেমা ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ও ‘অশোকা’ প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। পরে ২০০২ সালে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করেন তিনি। স্ত্রী গৌরী খানও এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশীদার। রেড চিলিজ শুধু সিনেমা প্রযোজনায় সীমাবদ্ধ থাকেনি। চলচ্চিত্রের স্বত্ব, ডিজিটাল কনটেন্ট, পরিবেশনা ও ভিজ্যুয়াল ইফেক্টসের কাজেও প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। এর অধীনে গড়ে ওঠা রেড চিলিজ ভিএফএক্স বিভিন্ন চলচ্চিত্রে প্রযুক্তিগত কাজ করেছে। শাহরুখের সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ক্রিকেট ব্যবসাও।

আরও পড়ুন,ভক্তদের ভালোবাসার জবাব দিলেন শাহরুখ খান

২০০৮ সালে জুহি চাওলা ও জয় মেহতার সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় যুক্ত হন তিনি। দলটি ২০১২, ২০১৪ ও ২০২৪ সালে আইপিএল শিরোপা জেতে। পরে নাইট রাইডার্স ব্র্যান্ডের বিস্তার ঘটে বিভিন্ন দেশের ক্রিকেট প্রতিযোগিতায়। বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করেন শাহরুখ। গাড়ি, প্রযুক্তিপণ্য, ব্যাংকিং, টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের ব্র্যান্ড দূত হিসেবে কাজ করেছেন তিনি। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, তাঁর ব্র্যান্ডমূল্য ছিল প্রায় ১ হাজার ৬৯৪ কোটি রুপি। মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের দিকে মুখ করে থাকা বাড়ি মান্নাত ছাড়াও দুবাইয়ের পাম জুমেইরায় তাঁর বিলাসবহুল ভিলা রয়েছে। লন্ডন ও ভারতের আলিবাগেও তাঁর সম্পত্তি থাকার খবর প্রকাশিত হয়েছে। হুরুন ইন্ডিয়ার ২০২৬ সালের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। আগের বছর তালিকায় তাঁর সম্পদের আনুমানিক মূল্য ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ নতুন হিসাবে সম্পদের মূল্য প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি কম দেখানো হয়েছে। তবু এই তালিকায় তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থানে রয়েছেন।

বিষয় : উৎস বাদশাহর সম্পদের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বলিউডের বাদশাহর সম্পদের উৎস কোথায়

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
বলিউডের বাদশাহর সম্পদের উৎস কোথায়
0:00 0:00
1.0x