বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে মুম্বাইয়ে ভক্তদের উচ্ছ্বাস। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে মধ্যরাত থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মান্নাতের সামনে জড়ো হন হাজারো ভক্ত। ভক্তদের এমন ভালোবাসা ও শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখ খান।সোমবার ২ নভেম্বর জন্মদিন উপলক্ষে ৬১ বছরে পা দিয়েছেন এই অভিনেতা। এ উপলক্ষে মান্নাতের সামনে টাঙানো হয় বিভিন্ন পোস্টার ও ব্যানার। সেখানেই ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দেন শাহরুখ। শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের ভালোবাসাও ভক্তদের কাছে ফিরিয়ে পাঠানোর কথা বলেন তিনি। শাহরুখের জন্মদিন উদযাপন শুধু মান্নাতের সামনেই সীমাবদ্ধ ছিল না। প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে মুম্বাইয়ের সি লিংকও সাজানো হয় আলোকসজ্জায়।
আরও পড়ুন,১০ বছরের সম্পর্কের গল্প জানালেন তাসনিয়া ফারিন
ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তরা কেক কাটা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেন তাঁদের প্রিয় অভিনেতার জন্মদিন। এদিকে মান্নাতের সামনে ভক্তদের ভিড় সামাল দিতে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।এবারের জন্মদিনে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়েও ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’। এতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা গেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। রোমান্স ও অ্যাকশনের সমন্বয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। মান্নাতের সামনে ভক্তদের হাতে থাকা পোস্টারেও ফুটে ওঠে প্রিয় তারকাকে ঘিরে তাঁদের উচ্ছ্বাস। কোথাও লেখা ছিল ‘হ্যাপি বার্থডে কিং’, আবার কোথাও ছিল ‘পৃথিবী কেবল একটিই নাম দিয়েছে কিং’ কিংবা ‘কিং একাই যথেষ্ট’—এমন সব বার্তা।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন শাহরুখ খান। জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্তের উপস্থিতি আবারও প্রমাণ করেছে, প্রিয় তারকার প্রতি তাঁদের ভালোবাসা ও উন্মাদনা এখনো অটুট।
বিষয় : শাহরুখ খান ভক্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন