দৈনিক সংবাদ দিগন্ত

১৩ বছরের প্রেম, বিয়েতে সময় লাগল ১৫ মিনিটেরও কম

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক। তবে বিয়ের বিষয়ে কখনো আলাদা করে পরিকল্পনা করেননি ভারতীয় অভিনেত্রী হিনা খান ও তাঁর প্রেমিক রকি জয়সওয়াল। কিন্তু স্তন ক্যানসার শনাক্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা নতুন করে ভাবতে বাধ্য করে অভিনেত্রীকে। এরপর প্রেমিককে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। আর সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে সময় লেগেছিল মাত্র ১৫ মিনিটেরও কম। সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের বিয়ের গল্প শোনান হিনা খান। তিনি জানান, দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও বিয়ে নিয়ে তাঁদের মধ্যে আগে কোনো পরিকল্পনা ছিল না। হিনা বলেন, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ে করেন তিনি। সে সময় তাঁর তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল। 

আরও পড়ুন,১৮ বছর পর ফের আলোচনায় অপু ও আদনান

অভিনেত্রী জানান, অসুস্থতার কঠিন সময়ে তিনি রকিকে দুটি বিকল্প দিয়েছিলেন। হয় তাঁকে ছেড়ে নিজের জীবন নতুন করে শুরু করতে হবে, পছন্দমতো কাউকে বিয়ে করতে হবে; নয়তো তাঁকেই বিয়ে করতে হবে। কারণ, পরদিন কী ঘটবে, সে নিশ্চয়তা তাঁর কাছে ছিল না। হিনার প্রস্তাবে সম্মতি জানান রকিও। এরপর আর দেরি করেননি তাঁরা। অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখানো হলে পুরোনো স্মৃতিচারণা করেন অভিনেত্রী। সানিয়া মির্জা জানতে চান, তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সত্যিই কি ১৫ মিনিটে শেষ হয়েছিল? উত্তরে হিনা জানান, ১৫ মিনিটও নয়, তার চেয়েও কম সময়ে বিয়ে সম্পন্ন হয়। ক্যানসারের চিকিৎসার মধ্যেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এই অভিজ্ঞতা তুলে ধরে হিনা জানান, কঠিন সময়ে ভালোবাসার মানুষকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষাই তাঁকে বিয়ের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছিল।

বিষয় : সময় প্রেমের_বিয়ে বছরের সময়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৩ বছরের প্রেম, বিয়েতে সময় লাগল ১৫ মিনিটেরও কম

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x