মস্তিষ্কে টিউমার, একাধিক অস্ত্রোপচার, রেডিওথেরাপি এমনকি লাইফ সাপোর্টে থাকার মতো কঠিন সময় পার করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের কাছ থেকে শুনেছিলেন আয়ু হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর। তবে সেই কঠিন বাস্তবতা পেছনে ফেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। দীর্ঘ প্রায় ১০ মাসের বিরতি শেষে আবারও শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী। ক্যামেরার সামনে ফিরে আসাকে নিজের দ্বিতীয় জন্ম বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা, চিকিৎসা ও কাজে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া, হালকা ব্যায়াম ও দৈনন্দিন কাজ করতে পারছেন। তবে অস্ত্রোপচারের পর তীব্র দুর্বলতা, মাথা ঘোরা ও বমির মতো নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। দীর্ঘ বিরতির পর ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন তানিয়া। এতে ‘সুমি’ চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, শুটিং থেকে দূরে থাকায় কাজের পরিবেশ ও সহকর্মীদের খুব মিস করতেন। শুটিংয়ে ফিরে সহকর্মীদের আন্তরিকতা ও সহযোগিতায় মানসিকভাবেও স্বস্তি পেয়েছেন। তবে এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন তিনি।
আরও পড়ুন,শরিফুল রাজের কাছে শুটিং শিডিউল চেয়ে আইনি নোটিশ
চিকিৎসকদের প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও মানসিকভাবে ভালো থাকার জন্য অনুরোধ করে একটি নাটকে কাজের অনুমতি নেন। তাঁর এখনো দুই মাসের কেমোথেরাপি বাকি রয়েছে। চিকিৎসা শেষ হলে এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে টিউমারের বর্তমান অবস্থা পর্যালোচনা করবেন চিকিৎসকেরা। তানিয়া বৃষ্টির অসুস্থতার শুরু গত বছরের ডিসেম্বরে। নাটকের শুটিংয়ের সময় তীব্র মাথাব্যথা শুরু হয় তাঁর। কয়েক দিন ব্যথা নিয়েই কাজ চালিয়ে যাওয়ার পর বমি শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ধরা পড়ে মস্তিষ্কে টিউমার। পরবর্তী সময়ে অস্ত্রোপচারের পাশাপাশি রেডিওথেরাপি নিতে হয় তাঁকে। দ্বিতীয় অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল। সেই কঠিন সময়ে মা ও বোনের পাশাপাশি সহকর্মী ও নাট্যাঙ্গনের অনেকেই তাঁর পাশে ছিলেন। অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুর গুজব। তবে সব প্রতিকূলতা পেরিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। ২০১২ সালে ভালোবাসা থেকে অভিনয় শুরু করা তানিয়া বৃষ্টি এবার নতুন উদ্যমে ক্যারিয়ার এগিয়ে নিতে চান। জটিল রোগে আক্রান্তদের উদ্দেশে তাঁর বার্তা, রোগের নাম শুনে মনোবল হারানো যাবে না। চিকিৎসকের পরামর্শ মেনে চলা, মানসিক শক্তি ধরে রাখা এবং পরিবারের সঙ্গে ইতিবাচক সময় কাটানো জরুরি।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন