দৈনিক সংবাদ দিগন্ত

জিম্বাবুয়ের কাছে হেরে কঠিন চাপে বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রান রেটের হিসাবেও এগিয়ে থাকতে হবে টাইগারদের। ফলে আগামী ২১ অক্টোবরের ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ। ৯৯ রানের এই পরাজয়ে বাংলাদেশের নেট রান রেট দাঁড়ায় মাইনাস ১ দশমিক ৯৮০। তবে আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হেরে জিম্বাবুয়েও চাপে পড়েছে। তাদের নেট রান রেট কমে দাঁড়িয়েছে মাইনাস শূন্য দশমিক ৫৯০। অন্যদিকে প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় আফগানিস্তানের নেট রান রেট প্লাস ৩ দশমিক ১৬০। আরও পড়ুন,ফিফার সিদ্ধান্ত নিয়ে জবাব চায় উয়েফাএ অবস্থায় বাংলাদেশের সামনে রয়েছে কঠিন হিসাব। আফগানিস্তান আগে ব্যাটিং করলে তাদের সংগ্রহ অনুযায়ী নির্দিষ্ট ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করে জিততে হবে বাংলাদেশকে। আর বাংলাদেশ আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জয় পেলে নেট রান রেটের হিসাবে জিম্বাবুয়েকে পেছনে ফেলার সুযোগ তৈরি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শুধু জয় পেলেই ফাইনাল নিশ্চিত হবে না। তিন দলের পয়েন্ট ও নেট রান রেটের চূড়ান্ত হিসাবই নির্ধারণ করবে কোন দুই দল শিরোপার লড়াইয়ে খেলবে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২৩ অক্টোবর। তার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভালো পারফরম্যান্স দেখাতে হবে বাংলাদেশকে।

জিম্বাবুয়ের কাছে হেরে কঠিন চাপে বাংলাদেশ