দৈনিক সংবাদ দিগন্ত

টিউমার ও অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ফিরলেন ছোট পর্দায়

মস্তিষ্কে টিউমার, একাধিক অস্ত্রোপচার, রেডিওথেরাপি এমনকি লাইফ সাপোর্টেও থাকতে হয়েছে। চিকিৎসক জানিয়েছিলেন, আয়ু হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর। জীবনের এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও হার মানেননি ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ চিকিৎসা ও প্রায় ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা, চিকিৎসার অভিজ্ঞতা এবং কাজে ফেরার অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তানিয়া জানান, সৃষ্টিকর্তার কৃপায় এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া, হালকা ব্যায়াম এবং পরিবারের সঙ্গে হাসিখুশি সময় কাটাতে পারছেন। গত বছরের ডিসেম্বরে একটি নাটকের শুটিং চলাকালে হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হয় তার। অসুস্থতা নিয়েই টানা চার দিন কাজ করেন। পঞ্চম দিনে শুরু হয় প্রচণ্ড বমি। 

আরও পড়ুন,হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

দ্রুত হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। এক চিকিৎসক তাকে জানান, তার আয়ু হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর। এদিকে একাধিক অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে লাইফ সাপোর্টেও থাকতে হয় তাকে। দীর্ঘ সময় রেডিওথেরাপির কঠিন চিকিৎসা নিতে হয়েছে। প্রায় ১০ মাস পর ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন তানিয়া। এতে সুমি চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এখনো পুরোপুরি সুস্থ নন এই অভিনেত্রী। তার দুই মাসের কেমোথেরাপি বাকি রয়েছে। চিকিৎসা শেষ হলে এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে টিউমারের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। তানিয়া জানান, চিকিৎসকরা প্রথমে শুটিংয়ের অনুমতি দিতে চাননি। তবে দীর্ঘদিন ঘরে বসে থাকায় মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত অনুরোধ করে একটি নাটকে কাজের অনুমতি পান।অসুস্থতার পুরো সময়ে মায়ের অবদানের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। পাশাপাশি সহকর্মী মোশাররফ করিম, নিলয় আলমগীর এবং প্রযোজক আলী বশীরসহ নাট্যাঙ্গনের অনেকেই তার পাশে ছিলেন। জটিল রোগে আক্রান্তদের উদ্দেশে তানিয়ার বার্তা, রোগের নাম শুনেই মনোবল হারানো যাবে না। চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি মানসিক দৃঢ়তা ধরে রাখতে হবে। কঠিন সময়েও আশা না হারিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

বিষয় : অস্ত্রোপচার টিউমার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

টিউমার ও অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ফিরলেন ছোট পর্দায়

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x