দৈনিক সংবাদ দিগন্ত

আদর্শের লড়াইয়ে পেশাগত ক্ষতি মেনেছেন প্রকাশ রাজ

প্রকাশ রাজ

রাজনৈতিক আদর্শে অবিচল থাকায় একের পর এক সিনেমা ও বিজ্ঞাপনের সুযোগ হারিয়েছেন ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। এমনটাই জানিয়েছেন তার স্ত্রী ও কোরিওগ্রাফার পোনি বর্মা। রাজনৈতিক অবস্থানের কারণে পেশাগত জীবনে নানা বাধার মুখে পড়লেও নিজের বিশ্বাস থেকে সরে আসেননি এই অভিনেতা। শনিবার ৩১ অক্টোবর হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সাংবাদিক প্রেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোনি বর্মা জানান, ২০১৭ সালে প্রকাশ রাজের ঘনিষ্ঠ বন্ধু ও সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা। ওই ঘটনার পর নীরব না থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রকাশ রাজের সাহসী অবস্থানের কথা তুলে ধরে পোনি বর্মা বলেন, তেলুগু চলচ্চিত্রশিল্পে একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তার স্বামী। নিজের বিশ্বাস ও আদর্শের প্রশ্নে তিনি সব সময় অনড় থেকেছেন। এমনকি অগ্রিম অর্থ দেওয়ার পরও একাধিক সিনেমার কাজ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বামীর পেশাগত ক্ষতির বিষয়ে পোনি বর্মা আরও জানান, বিজ্ঞাপন ও সিনেমার অনেক কাজ তার হাতছাড়া হয়েছে। 

আরও পড়ুন,কঠিন সময় পেছনে ফেলে নতুন করে শুরু তানিয়া বৃষ্টির

এসব কারণে পেশাগত জীবনে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে প্রকাশ রাজকে। তবে অন্যায় মনে হলে তার প্রতিবাদ করা উচিত বলে বিশ্বাস করেন এই অভিনেতা। দিল্লিতে ককরোচ জনতা পার্টির চলো সংসদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন পোনি বর্মা। তিনি জানান, সেখানে টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ঘটনা দেখে ভীত হয়ে পড়েছিলেন তিনি। তবে প্রকাশ রাজ আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে অটল ছিলেন। তার বিশ্বাস, শিক্ষার্থীদের মায়েরা অন্তত জানতে পারবেন, কঠিন সময়ে তিনি তাদের সন্তানদের পাশে ছিলেন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধিতা এবং সিজেপি নেতাদের আটকের প্রতিবাদেও সোচ্চার হয়েছেন প্রকাশ রাজ। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছেন তিনি। শনিবার এক ভিডিও বার্তায় গণতন্ত্র রক্ষার দাবিতে দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান এই অভিনেতা। চলচ্চিত্রে সর্বশেষ অজয় দেবগনের দৃশ্যম: দ্য কনক্লুশন সিনেমায় দেখা গেছে প্রকাশ রাজকে। এ ছাড়া এসএস রাজামৌলির বারাণসী এবং বিনয় কুমার সিরিগিনীডির জি-টু সিনেমায় তার অভিনয় করার কথা রয়েছে।রাজনৈতিক আদর্শের প্রশ্নে আপসহীন অবস্থান ধরে রেখে পেশাগত ক্ষতির মুখেও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন প্রকাশ রাজ।

বিষয় : ক্ষতি লড়াই প্রকাশ রাজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

আদর্শের লড়াইয়ে পেশাগত ক্ষতি মেনেছেন প্রকাশ রাজ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x