জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম সম্প্রতি এক কনসার্টে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। পাকিস্তানের করাচিতে আয়োজিত একটি লাইভ কনসার্ট চলাকালে এক নারী ভক্তের আচরণে সাময়িকভাবে বিঘ্ন ঘটে অনুষ্ঠানে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা। জানা গেছে, করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে গান পরিবেশন করছিলেন আতিফ আসলাম। এসময় হঠাৎ এক তরুণী দর্শকসারী থেকে মঞ্চে উঠে আসেন। শুরুতে বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেন গায়ক। ভক্তের অনুরোধে হাসিমুখেই তার সঙ্গে সেলফিও তোলেন তিনি।আরও পড়ুন, অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তীতবে ছবি তোলার পরও ওই তরুণী মঞ্চ ছাড়তে রাজি হননি বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি বারবার আতিফের সামনে ক্যামেরা ধরে আরও ছবি তোলার চেষ্টা করতে থাকেন। এতে কনসার্টের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। একপর্যায়ে বিরক্ত হয়ে গান থামিয়ে মঞ্চের এক পাশে সরে যান আতিফ আসলাম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মঞ্চে ওঠেন নিরাপত্তারক্ষীরা। তারা ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন।আরও পড়ুন, মা দিবসে আবেগঘন পোস্ট ফারিয়ারভিডিওতে আতিফ আসলামের মুখে বিরক্তির ছাপ দেখা গেলেও পুরো সময় তিনি ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ভক্তের এমন আচরণকে অপেশাদার ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। আবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও শান্ত থেকে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য আতিফ আসলামের প্রশংসাও করছেন অনেকে।