দৈনিক সংবাদ দিগন্ত

বড়দিনে শাহরুখের ‘কিং’ দেখতে মুখিয়ে ভক্তরা

‘খুনি নই আমি প্রেমিক’ নতুন পোস্টারে শাহরুখের আগুনঝরা লুক বয়স ৬০ পেরোলেও বলিউড বাদশা শাহরুখ খানের রোমান্টিক আবেদন যেন আজও অমলিন। এবার অ্যাকশন আর প্রেমের মিশেলে নতুন সিনেমা ‘কিং’-এর পোস্টার প্রকাশ করে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছেন এই সুপারস্টার। প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, চারপাশে আগুনের শিখা আর হাতে বন্দুক নিয়ে এগিয়ে আসছেন শাহরুখ খান। তাঁর ঠোঁটের কোণে গুঁজে রাখা একটি লাল গোলাপ। ভয়ংকর অ্যাকশন আবহের মধ্যেও তাঁর সংলাপ ‘খুনি নই, আমি প্রেমিক।’ পোস্টারের এই সংলাপ ও লুক ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। শাহরুখের সংলাপটি অনেক ভক্তকে মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ সিনেমার স্মৃতি। পুরোনো সেই নস্টালজিয়াকে নতুনভাবে সামনে এনে ‘কিং’ সিনেমার প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

আরও পড়ুন,সোনমের সঙ্গে রোমান্টিক দৃশ্যে আপত্তি ছিল নাসিরুদ্দিনের

এতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ একঝাঁক তারকা। ২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে প্রকাশিত ঝলকে রুপালি চুলের রুক্ষ অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল তাঁকে। এবার নতুন পোস্টারে বন্দুকের সঙ্গে গোলাপের উপস্থিতি ছবিটির প্রচারণায় যোগ করেছে রহস্যময় আবহ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নোত্তর পর্ব ‘আস্কএসআরকে’-তে সিনেমাটির ট্রেলার নিয়ে কথা বলেন শাহরুখ। তাঁর ভাষ্য অনুযায়ী, দর্শকদের অপেক্ষায় রাখার উদ্দেশ্য নেই; বরং ভালো একটি সিনেমা উপহার দিতে পুরো দল কাজ করছে। ২৪ ডিসেম্বরের আগে ছবির প্রচারসামগ্রী প্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ‘কিং’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো বড় পর্দায় প্রথমবার বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা খানের একসঙ্গে উপস্থিতি। পাশাপাশি ‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে আবারও জুটি বেঁধেছেন শাহরুখ। ফলে অ্যাকশন, তারকাবহুল আয়োজন এবং পুরোনো রোমান্টিক ইমেজের নতুন উপস্থাপনা—সব মিলিয়ে ‘কিং’ নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়ছে। তবে সিনেমার মূল গল্প এখনো গোপন রাখা হয়েছে। এখন দেখার বিষয়, বড়দিনে মুক্তি পেতে যাওয়া ‘কিং’ প্রেক্ষাগৃহে দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।

বিষয় : বড়দিন শাহরুখ ভক্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বড়দিনে শাহরুখের ‘কিং’ দেখতে মুখিয়ে ভক্তরা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x