দৈনিক সংবাদ দিগন্ত

বলিউডে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে বদলাচ্ছে বলিউড ইনটিমেসি কো-অর্ডিনেটরের গুরুত্ব বাড়ছে সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্ক নতুন নয়। কখনো সেন্সর বোর্ডের আপত্তি, কখনো আবার শুটিংয়ে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের অভিযোগ সময়ে এসব বিষয় আলোচনায় এসেছে। তবে এখন বলিউডে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে অভিনয়শিল্পীদের সম্মতি ও নিরাপত্তাকে গুরুত্ব দিতে বাড়ছে বিশেষজ্ঞদের অংশগ্রহণ। এই পেশাজীবীদের বলা হয় ইনটিমেসি কো-অর্ডিনেটর বা অন্তরঙ্গ দৃশ্য সমন্বয়ক। তাঁদের কাজ হলো চিত্রনাট্যে থাকা ঘনিষ্ঠ দৃশ্যের পরিকল্পনা করা, অভিনয়শিল্পীদের স্বাচ্ছন্দ্য ও সম্মতি নিশ্চিত করা এবং শুটিংয়ের সময় অপ্রয়োজনীয় শারীরিক সংস্পর্শ এড়াতে সহায়তা করা।বিশ্বজুড়ে #মিটু আন্দোলনের পর বিনোদনশিল্পে যৌন হয়রানি ও ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের বিষয়গুলো নতুন করে গুরুত্ব পায়। 

আরও পড়ুন,বড়দিনে শাহরুখের ‘কিং’ দেখতে মুখিয়ে ভক্তরা

এর ধারাবাহিকতায় পশ্চিমা চলচ্চিত্রশিল্পের পাশাপাশি ভারতেও ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পেশাদার সমন্বয়কের ব্যবহার বাড়তে শুরু করেছে। বলিউডের ইনটিমেসি কো-অর্ডিনেটর আস্থা খান্নার মতে, একজন স্টান্ট পরিচালক যেভাবে মারামারির দৃশ্য পরিকল্পনা করেন, একইভাবে ইনটিমেসি কো-অর্ডিনেটররা ঘনিষ্ঠ দৃশ্যের প্রতিটি ধাপ নির্ধারণে সহায়তা করেন। এতে শুটিংয়ের সময় হঠাৎ করে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কমে। অভিনয়শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুটিংয়ে ব্যবহার করা হয় বিশেষ সুরক্ষাসামগ্রীও। এসব উপকরণ অপ্রয়োজনীয় শারীরিক সংস্পর্শ কমাতে এবং দৃশ্য ধারণের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে সাহায্য করে। ভারতের মূলধারার হিন্দি চলচ্চিত্রে এ ধরনের পেশাগত চর্চার উল্লেখযোগ্য উদাহরণ ২০২২ সালে মুক্তি পাওয়া ‘গেহরাইয়াঁ’। করণ জোহরের পৃষ্ঠপোষকতায় নির্মিত ছবিটিতে ঘনিষ্ঠ দৃশ্যের পরিকল্পনায় কাজ করেন আস্থা খান্না। সম্মতি ও শারীরিক সম্পর্কের গতিবিধি নিয়ে কর্মশালাও পরিচালনা করেন ইনটিমেসি কোচ নেহা ব্যাসো।

স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিস্তারের ফলে গল্পে ঘনিষ্ঠ সম্পর্কের বাস্তবসম্মত উপস্থাপনার চাহিদা বেড়েছে। সেই সঙ্গে এ ধরনের দৃশ্য পরিকল্পনায় পেশাদার সহায়তার প্রয়োজনীয়তাও সামনে এসেছে। ‘মির্জাপুর’ সিরিজের অভিনেত্রী রসিকা দুগ্গালও মনে করেন, অভিনয়শিল্পীদের সীমারেখা ও উদ্বেগ যথাযথভাবে বিবেচনায় রাখতে ইনটিমেসি কো-অর্ডিনেটর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তবে ভারতে এই পেশার ব্যবহার এখনো সর্বজনীন নয়। অনেক ছবিতে বিশেষজ্ঞ ছাড়াই ঘনিষ্ঠ দৃশ্য ধারণ করা হয়। আবার ইনটিমেসি কো-অর্ডিনেটর নিয়োগের বিষয়ে পুরো শিল্পের জন্য অভিন্ন বাধ্যতামূলক নির্দেশিকাও নেই।

বিশেষজ্ঞদের মতে, ঘনিষ্ঠ দৃশ্য মানেই শুধু রোমান্টিক বা যৌন দৃশ্য নয়। সহিংসতা, হয়রানি, আধিপত্য বিস্তার কিংবা নগ্নতার মতো বিষয়েও অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সীমারেখা ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে বলিউডে ইনটিমেসি কো-অর্ডিনেটরের ক্রমবর্ধমান উপস্থিতি চলচ্চিত্র নির্মাণে সম্মতি, নির

বিষয় : দৃষ্টিভঙ্গি দৃশ্য অন্তরঙ্গ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বলিউডে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x