দৈনিক সংবাদ দিগন্ত

ধর্মীয় স্বাধীনতা রক্ষায় নীতিমালা চায় জামায়াত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক হিজাব ও নিকাব পরিহিত নারী শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে কটাক্ষ এবং ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি। তিনি বলেছেন, এ ধরনের আচরণ নারীর পোশাকের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি প্রেরিত এক বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা জানান, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে ওই শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। বিবৃতিতে দাবি করা হয়, শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে হেনস্তা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়,

আরও পড়ুন,ওলামা অ্যালায়েন্সে নতুন দায়িত্বে ইনজিমামুল ও মাহমুদ

নিজ নিজ ধর্ম পালন এবং পছন্দ অনুযায়ী পোশাক নির্বাচন করা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রগতিশীলতার নামে হিজাব ও নিকাবের প্রতি বিদ্বেষমূলক আচরণের কোনো সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেত্রী। তিনি আরও অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিবাদী মানসিকতার চর্চা রয়েছে। এ ধরনের আচরণের জন্য অভিযুক্ত শিক্ষকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিবৃতিতে সহপাঠীর প্রতি কথিত অন্যায় আচরণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও প্রতিবাদী অবস্থানের প্রশংসা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা, পোশাকের অধিকার এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

বিষয় : জামায়াত স্বাধীনতা নীতিমালা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ধর্মীয় স্বাধীনতা রক্ষায় নীতিমালা চায় জামায়াত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x