দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাঠে থাকবে বিএনপি

বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে এসব কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় সর্বসম্মতিক্রমে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির বিস্তারিত জানান। কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের শীর্ষ নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এদিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে।

আরও পড়ুন,এলিজা জামানকে বিএনপির মনোনয়ন

 একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়েও র‍্যালি অনুষ্ঠিত হবে। পরদিন ৮ নভেম্বর সারা দেশের থানা ও উপজেলা পর্যায়ে র‍্যালির আয়োজন করা হয়েছে। এ ছাড়া ৬ নভেম্বর বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ৫ নভেম্বর শ্রমিক দল, ৯ নভেম্বর কৃষক দল ও জাসাস এবং ১০ নভেম্বর যুবদল আলোচনা সভার আয়োজন করবে। দিবসটি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ওলামা দল এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করবে।ঘোষিত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।সব মিলিয়ে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে সাত দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়ে

বিষয় : বিএনপি জাতীয় দিবসে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাঠে থাকবে বিএনপি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x