দৈনিক সংবাদ দিগন্ত

আয়কর রিটার্ন জমা দিতে যেসব বিষয় জানা জরুরি

আয়কর রিটার্ন

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর মাত্র দুই মাস। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা ছাড়াই নির্ধারিত কর পরিশোধের সুযোগ থাকছে। তবে ১ জানুয়ারি থেকে রিটার্ন জমা দিলে বাড়তি অর্থ গুনতে হতে পারে করদাতাদের। জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী, চলতি অর্থবছর থেকে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের পর রিটার্ন জমা দিলে করের সঙ্গে অতিরিক্ত অর্থ পরিশোধের বিষয়টি অনলাইন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যাঁরা রিটার্ন জমা দিয়েছেন, তাঁরা পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা যেটি কম, সেই পরিমাণ ছাড় পেয়েছেন। তবে এই ছাড় কেবল রিটার্ন জমা দেওয়ার সময় পরিশোধ করা করের ওপর প্রযোজ্য। অন্যদিকে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো ছাড় পাওয়া যাবে না। এ ক্ষেত্রে নির্ধারিত কর পরিশোধ করলেই হবে।

আরও পড়ুন,আন্তর্জাতিক বাজারে কমল জ্বালানি তেলের দাম

 জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা তিন হাজার টাকা যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হবে। আর এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা পাঁচ হাজার টাকা যেটি বেশি, সেই পরিমাণ অর্থ দিতে হবে। মার্চের পর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে জরিমানার অঙ্ক আরও বাড়তে পারে। করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে কর পরিশোধ এবং অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যা হলে জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।এদিকে রিটার্ন জমা দেওয়ার পরও করদাতাদের প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে কর নিরীক্ষার প্রয়োজন হলে এসব কাগজপত্র উপস্থাপন করতে হতে পারে। তাই ভুল বা অসম্পূর্ণ তথ্য না দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিষয় : জরুরি আয়কর রিটার্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আয়কর রিটার্ন জমা দিতে যেসব বিষয় জানা জরুরি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x