দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এলিজা জামানকে বিএনপির মনোনয়ন

এলিজা জামানকে বিএনপির মনোনয়ন
এলিজা জামানকে বিএনপির মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে এলিজা জামানকে চূড়ান্ত করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া এই আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এলিজা জামানের হাতে দলীয় প্রত্যয়নপত্র তুলে দেন। এরপর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এলিজা জামান দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এলিজা জামান বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আরও পড়ুন,জামায়াতের নায়েবে আমিরের বক্তব্য

পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও আছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। এই উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অর্ধশতাধিক নারী নেত্রী ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দলের হাইকমান্ড এলিজা জামানের ওপরই আস্থা রেখেছে। গত ১ অক্টোবর ব্যক্তিগত বিতর্ক ও মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় নাম আসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন গত ১২ অক্টোবর এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা, ২৭ অক্টোবর বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। আইন অনুযায়ী কেবল বিএনপির প্রার্থী থাকায় এই নির্বাচনে ভোটাভুটির প্রয়োজন পড়বে না এবং একক প্রার্থী হিসেবে তাঁর চূড়ান্ত নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত।

বিষয় : বিএনপি মনোনয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এলিজা জামানকে বিএনপির মনোনয়ন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
এলিজা জামানকে বিএনপির মনোনয়ন
0:00 0:00
1.0x