ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইনজিমামুল ইসলাম। একই সঙ্গে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুফতি মাহমুদ হাসানকে। মঙ্গলবার সংগঠনটির জরুরি কেন্দ্রীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে সংগঠনের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এরপর পদটি শূন্য ঘোষণা করে উপস্থিত সদস্যদের সর্বোচ্চ ভোটে মুফতি ইনজিমামুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
আরও পড়ুন,সরকারের জবাবদিহি নিয়ে ক্ষোভ প্রকাশ হাসনাতের
নতুন দায়িত্ব পাওয়া মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিশের চেয়ারম্যান এবং রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গওহরডাঙ্গা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস এবং জামিয়া রহিমিয়া আরাবিয়া মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেছেন। অন্যদিকে, মুফতি মাহমুদ হাসান যাত্রাবাড়ীর জামিয়া মুহিউস সুন্নাহ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইসলামিক স্কলারস একাডেমির পরিচালক। তিনি ২০০৮ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে জামিয়াতুল আসআদ থেকে ইফতা সম্পন্ন করেন। সভায় আলেম সমাজের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি মূলধারার রাজনীতিতে তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন